ইহরাম বাঁধার মধ্য দিয়ে হজ ও ওমরাহর আনুষ্ঠানিকতা শুরু হয়। ইহরাম শব্দের আভিধানিক অর্থ নিষিদ্ধ করা। হজ ও ওমরাহ করতে ইচ্ছুক ব্যক্তি যখন হজ বা ওমরাহ কিংবা উভয়টি পালনের উদ্দেশ্যে নিয়ত করে ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করে, তখন তার ওপর কিছু হালাল কাজ হারাম হয়ে যায়। এ কারণেই এ প্রক্রিয়াটিকে ‘ইহরাম’ বলা হয়।
শিরোনাম
- নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক
- * * * *
- ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত কর্মচারীর পরিচয় প্রকাশ
- * * * *
- শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল
- * * * *
- হলিউড অভিনেতা স্টেসি কিচ মারা গেছেন
- * * * *
- প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান
- * * * *
ইহরাম অবস্থায়
ইহরাম বাঁধা হজ ও ওমরার অন্যতম ফরজ। মিকাত (নির্ধারিত স্থান) অতিক্রম করার আগে পুরুষদের দুইটি সেলাইবিহীন সাদা কাপড় এবং নারীদের নিজেদের স্বাভাবিক পোশাক পরে ইহরামের নিয়ত এবং তালবিয়া পাঠ করা জরুরি। এতেই ইহরাম সম্পন্ন হয়।